মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার মহম্মদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনে কঠোর হুঁশিয়ার

মাগুরার মহম্মদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনে কঠোর হুঁশিয়ার

মাগুরার মহম্মদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনে কঠোর হুঁশিয়ার

আজ সোমবার সকাল ১০টায় মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় মহম্মদপুরেও এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের আয়োজন করে মহম্মদপুর উপজেলা ফারিয়া, মাগুরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা ফারিয়ার সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা মো. নজরুল ইসলাম এবং সহ-সভাপতি রঞ্জু মৃধা।
 

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তারা হয়রানি ও অপমানের শিকার হচ্ছেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোরতম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথে নামার হুঁশিয়ারি দেন বক্তারা।
 

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি