রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দালাল নয়, সম্মান চাই” পঞ্চগড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

দালাল নয়, সম্মান চাই” পঞ্চগড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

দালাল নয়, সম্মান চাই” পঞ্চগড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”
এই স্লোগানকে সামনে রেখে পেশাদার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে পঞ্চগড় জেলা ফারিয়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।
 

মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ফারিয়ার আইটি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আতাউর রহমান ও মোঃ জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত করা এবং রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই পেশাজীবীদের “দালাল” আখ্যা দিয়ে সামাজিকভাবে অপমান ও হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের শামিল।
 

বক্তারা আরও বলেন, “আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভও দেশের স্বাস্থ্যখাতের একজন সম্মানিত কর্মী। আমাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, উৎসব ছুটি, সাপ্তাহিক ছুটি এবং সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এখন সময় এসেছে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার।
 

তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অনৈতিকভাবে হয়রানি ও মানসিক চাপের মধ্যে ফেলা হচ্ছে। স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর ও মানবিক পেশার সঙ্গে জড়িত কর্মীদের আত্মসম্মান ও নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে। অবিলম্বে এসব অপপ্রচার ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। 

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি