বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জামালপুর শহর শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়াত আক্তার সদ্য অডিটোরিয়ামে শহর বিএনপি'র কর্মী সভা আয়োজন করেন।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য জামালপুর ৫ ও সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। সভায় সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত আলী, সভাপতি, জামালপুর শহর বিএনপি এবং সঞ্চালনা করেন শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক, জামালপুর শহর বিএনপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুমেল। জেলা বিএনপির সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খান। সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি । সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানে শহর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং ওয়াড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মোঃ বিজয় , জামালপুর জেলা প্রতিনিধি,
