নোয়াখালীর কবিরহাটে তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে বলে জানা গেছে।বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামে কুপিয়ে জখম করা হয় ওই যুবককে। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের মো. লিটনের ছেলে।
