রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব জলসীমায় একটি নৌকা প্রায় ডুবে যাওয়ার ঘটনায় ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় সব আরোহীকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।জানা গেছে, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সি স্থানীয় একজন নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে।
 
উদ্ধার হওয়া আরোহীদের মধ্যে রয়েছেন- ১৫ জন মালয়েশীয় (১৪ জন পুরুষ ও একজন নারী), ৩ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।
 
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় আরোহীরা পেরাক দ্বীপের জলসীমায় একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।