মাগুরার শালিখা উপজেলা উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে তর্কের একপর্যায়ে মাথায় হাতুড়ির আঘাতে ফুল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ফুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার রহস্য উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
জসীম উদ্দীনঃ শালিখা প্রতিনিধিঃ
