শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়

খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়

খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়

নিউজ ডেস্ক :

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দক্ষিণী তারকা থালাপতি বিজয় এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। অভিনয়জগৎ পেরিয়ে রাজনীতিতে এসে প্রথমবারেই সাফল্য পাওয়া এই তারকার শৈশবের সংগ্রাম ও পারিবারিক কষ্টের কথা তুলে ধরেছেন তার বাবা, নির্মাতা এস এ চন্দ্রশেখর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিজয়ের শৈশব ছিল নানা আর্থিক অনটন ও সংগ্রামের মধ্য দিয়ে ভরা। একসময় এমন অবস্থাও এসেছে যখন পরিবারের জন্য খাবার জোগাড় করাও কঠিন ছিল। সহকারী পরিচালক হিসেবে কাজ করেও সংসারের চাপ সামলাতে হয়েছে তাকে।

এস এ চন্দ্রশেখর বলেন, সেই কঠিন সময়েই তিনি স্বপ্ন দেখতেন তার ছেলে একদিন বড় কিছু করবে এবং মানুষের জন্য কাজ করবে। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে বলে মনে করছেন তিনি।

বিজয়ের শপথগ্রহণের মুহূর্ত স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা। তিনি বলেন, ‘ও আমার স্বপ্ন পূরণ করেছে। একজন বাবা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’

তিনি আরও জানান, ১৯৭৩ সালে তাদের বিয়ে হয় এবং ১৯৭৪ সালে বিজয়ের জন্ম। সেই সময় থেকেই জীবন ছিল সংগ্রামের। কিন্তু বিজয় কখনো সেই কঠিন সময় ভুলে যাননি।