বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত


যুদ্ধবিধ্বস্ত লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শুভ কুমার দাস (২৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন শুভ। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছেন স্বজনরা।
নিহতের পরিবার জানায়, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমান শুভ কুমার দাস। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন তিনি। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পরিবারের সদস্যরা। পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের আশার প্রতীক ছিলেন শুভ।
 

তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে গ্রামের বাড়িতে শুরু হয় স্বজনদের আহাজারি। মা-বাবা ও পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। প্রতিবেশীরাও শোকার্ত পরিবারের পাশে এসে সমবেদনা জানান।
এদিকে, লেবাননের চলমান সহিংসতায় নতুন করে শুভ কুমার দাস নিহত হওয়ায় সাতক্ষীরা জেলার নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বিদেশের মাটিতে একের পর এক বাংলাদেশি প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে প্রবাসী পরিবারগুলোর মধ্যে। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: