বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরা হয়। আলোচনায় ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নারীদের নিরাপদ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড প্রদান এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে। এছাড়া দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রম পরিচালনা, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথা জানানো হয়।
 

এছাড়াও দেশের ১০ জেলার ১১ উপজেলার প্রায় ২১ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ এবং কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে | 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: