বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে ইয়াবাসহ নারী আটক

যশোরে ইয়াবাসহ নারী আটক

যশোরে ইয়াবাসহ নারী আটক

যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর। বুধবার (১৩ মে) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলকারী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নারী হলেন খুলনা সদর এলাকার বাগমারা (পীর খানজাহান আলী স্কুল লেন, ওয়ার্ড নং-২৭) এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৫৯)। তিনি মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং মো. আবু তাহেরের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের উত্তর পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোরগামী ঢাকা মেট্রো-জ ১৪-০৩৭২ নম্বরের ‘জাহিদ জেএন সুপার বাস’ নামের একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে আলেয়া বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। 

কল্যান রায় জয়ন্ত