রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, দেখতে ভিড় জনতার

উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, দেখতে ভিড় জনতার

উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, দেখতে ভিড় জনতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকায় পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) বড় আনদার পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ করেই মূর্তিটি উঠে আসে। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মূর্তিটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং দেখতে অনেক পুরনো ও শৈল্পিক নিদর্শনের মতো। স্থানীয়দের ধারণা, এটি প্রাচীন কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
 

এলাকাবাসীর কেউ কেউ জানান, বহু বছর আগে কোনো মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হিসেবে মূর্তিটি সেখানে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। মূর্তিটি উদ্ধারের পর থেকে পুরো এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটি বিষ্ণু মূর্তি নাকি দুর্গা মূর্তি—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মূর্তিটির প্রকৃত পরিচয়, ঐতিহাসিক গুরুত্ব ও বয়স নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়। 

আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: