সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি ছয় তলা ভবন থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৩ মে রাত ৮টার দিকে মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

এদিকে নিহত শুক্লা সিং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে একাই ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পরিবারের সদস্যরা শুক্লার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মা প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিতে বলেন। একপর্যায়ে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। খবর 

পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 ইকবাল হোসেন রিংকু |