বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (১৪ মে) সকাল ১০টায় মাগুরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত “বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি” শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার সভাপতি ও পৌর প্রশাসক ইমতিয়াজ হুসাইন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী। প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আরইউটিডিপি প্রকল্প বাস্তবায়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
 

আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, এনজিও প্রতিনিধি জেসমিন আরা মেরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর 

রহিম এবং জামায়াতের পৌর আমীর আশরাফ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এছাড়াও দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যরা উপস্থিত ছিলেন। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: