রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন সাম্রাজ্যের পতন ঘটছে- ভারতে আব্বাস আরাঘচি

মার্কিন সাম্রাজ্যের পতন ঘটছে- ভারতে আব্বাস আরাঘচি

মার্কিন সাম্রাজ্যের পতন ঘটছে- ভারতে আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানি জনগণ ভয়াবহ সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা ও গর্বের সঙ্গে রুখে দাঁড়িয়েছে। তারা কখনোই পতন হতে থাকা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না।

ইরানি গণমাধ্যম প্রেসটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন আরাঘচি। নয়াদিল্লিতে এদিন ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাঘচি আরো বলেন, বাস্তবতা বড়ই ভঙ্গুর। সাম্রাজ্যবাদী শক্তি ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে চায়। নিজেদের অন্তিম সময়ে তারা মরিয়া হয়ে আঘাত হানছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দফায় অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে। এটিকে অযৌক্তিক বলা হচ্ছে কারণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং খোদ নিজস্ব গোয়েন্দা তথ্যের বিপরীতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।