রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন- এমপি টিপু

মান্দায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন- এমপি টিপু

মান্দায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন- এমপি টিপু

নওগাঁর মান্দায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টার সময় উপজেলা খাদ্য বিভাগ খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন, নওগাঁ- ৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মাকে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছাঃ সাবরিন মোস্তরী, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্ৰুপ এর সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন চকদার, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মাস্টার এনামুল হক, নুরবক্স মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগের তথ্য মতে এবার ৩৬ টাকা কেজি দরে কৃষক অ্যাপ এর মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে ২০৭১ মেট্রিক টন মোটা ধান, ৪৯ টাকা দরে ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৬ টাকা দরে ২০৯ মেট্রিক টন গম ক্রয় করবেন সরকার।

একজন কৃষক ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। আর চুক্তিবদ্ধ ১৩ টি চালকল মালিকদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্ৰহ অভিযান চলবে।

এম এ মতিন 
মান্দা (নওগাঁ) প্রতিনিধি