সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামে শিশু মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি প্রদান ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

হামে শিশু মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি প্রদান ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

হামে শিশু মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি প্রদান ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

হামের টিকা প্রক্রিয়ার অনিয়মে চারশোর অধিক শিশুমৃত্যুর জন্য দায়ীদের শাস্তি প্রদান করা, শিশুমৃত্যুর রোধে কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং আমেরিকার সাথে সম্পাদিত বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার প্রতিবাদী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৪ মে শহর শাখার আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় শহরের টিসি মার্কেটের নিকটস্থ জেলা কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়ার মধ্যে সংক্ষিপ্তভাবে এই কর্মসূচী অনুষ্ঠিত। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

বক্তার বলেন, “বৈরী আবহাওয়া থাকায় চৌমুহনার পরিবর্তে আমরা আজকে আমাদের কার্যালয়ের নিচে দাঁড়িয়েছি। চিকিৎসা ব্যবস্থার অবহেলায় হামে আক্রান্ত হয়ে চারশোর অধিক শিশুর মৃত্যু হয়েছে। আগে থেকে শিশু মৃত্যু রোধে অন্তর্র্বতীকালীন সরকার হামের টিকা না কিনে বরং নিজেদের খেয়াল খুশি মতো সরকার পরিচালনা করেছেন। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেব উনার টেক্স মওকুফ করা, গ্রামীণব্যাংক সহ গ্রামীণ সেন্টার উন্নয়নে ব্যবস্থা ছিলেন। ব্যর্থ এই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে 

শিশুমৃত্যুর জন্য দায়ী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচনের ৩দিন আগে অন্তর্র্বতীকালীন সরকার করে যাওয়া দেশের কৃষি, শিল্প এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংসের লক্ষ্যে আমেরিকার সাথে সম্পাদিত বৈষম্যমূলক গোলামী চুক্তি হয়েছে, হাম মোকাবেলার থেকে বর্তমান সরকার এই চুক্তি বাস্তবায়ন করতে ব্যস্ত। বিএনপি সরকার সেই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে বিমান কেনার জন্য ৩৫ হাজার টাকা ব্যয়ের চুক্তি স্বাক্ষর করেছেন। প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, এই মূহুর্তে বিমান কিনার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে হামে শিশুমৃত্যু রোধ করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা। সংসদে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশপন্থী একমাত্র রুমিন ফারহানা ব্যাতিত আর কেউ বাতিলের দাবি তুলেন না। বরং বিএনপি-জামায়াত এবং এনসিপি সবাই বাংলাদেশপন্থা বাদ দিয়ে মার্কিনপন্থা অবলম্বন করছেন। যাদের গাফিলতিতে হামে এতো শিশুমৃত্যু তাদের বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশের কৃষি-শিল্প ও বাণিজ্য ধ্বংসকারী গোলামীর মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। 

ইকবাল হোসেন রিংকু