বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নড়াইলে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নড়াইলে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় গামছা পেচিয়ে ফাঁস নিয়ে টুকুমিয়া মোল্যা (৫০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের এই ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত টুকুমিয়া মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মৃত ছামাদ মোল্যার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে ঘরের ভিতর আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস নিয়ে ঝুলতে থাকে টুকুমিয়া মোল্যা। পরে তার ভাই তারামিয়া দেখতে পাই পরে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্র আরও জানা যায়, টুকুমিয়া মোল্যার ৪ টি বউ তাকে ছেড়ে চলে যায়। সেই কারণে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন পরিবারের দাবি তার কারণে সে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বলেন, মরদেহ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে। 

আশিকুর রহমান সৌরভ, 
নড়াইল প্রতিনিধি