বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্ঘটনায় গুরুতর আহত নায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চলছে অস্ত্রোপচার

দুর্ঘটনায় গুরুতর আহত নায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চলছে অস্ত্রোপচার

দুর্ঘটনায় গুরুতর আহত নায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চলছে অস্ত্রোপচার


ঢাকাই সিনেমার পরিচিত মুখ মেঘলা মুক্তা। ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় উঠে আসেন। এরপর দেশের ওটিটি, সিনেমাতেও কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি।


এই চিত্রনায়িকার অনুসারীদের জন্য এলো খারাপ খবর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেঘলা মুক্তা। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার চলছে।

মেঘলা মুক্তার অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন সময়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে অফিসিয়ালভাবেই তা জানানো হবে।

মেঘলা মুক্তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।