ছোটপর্দায় সময়টা দারুণ পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন, নির্মাতাদের কাছেও হয়ে উঠেছেন অন্যতম ভরসার নাম। ব্যস্ততার এই সময়ে প্রায়ই শোনা যায়, খুব শিগগির বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। তবে এমন গুঞ্জনের মধ্যেও তটিনী জানিয়ে দিলেন, আপাতত সিনেমা নিয়ে ভাবছেন না।
তাঁর ভাষ্য, নাটকে এখনও অনেক কিছু শেখার ও নিজেকে প্রস্তুত করার সুযোগ রয়েছে। তটিনীর মতে, বড়পর্দায় কাজের ইচ্ছা থাকলেও এখনই সে সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি। কারণ, নাটকে এখনও অনেক কিছু করার আছে বলে মনে করেন এই অভিনেত্রী।
তটিনী বলেন, চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তাঁর কাছে এসেছে। কিন্তু শুধু প্রস্তাব পেলেই সিনেমায় অভিনয় করতে চান না। নিজের অভিনয়কে আরও সমৃদ্ধ করতে, অভিজ্ঞতা বাড়াতে এবং সঠিক গল্প ও চরিত্রের জন্য অপেক্ষা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। তাই আপাতত তাঁর সব মনোযোগ ছোটপর্দা ও ওটিটি মাধ্যম ঘিরেই।