বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখনও কার নামে সিঁদুর পরেন রেখা

এখনও কার নামে সিঁদুর পরেন রেখা

এখনও কার নামে সিঁদুর পরেন রেখা

বলিউডের এভারগ্রীণ অভিনেত্রী রেখার নাম উঠলেই প্রথমেই মনে আসে তাঁর সৌন্দর্য, তাঁর স্টাইল, তাঁর কাঞ্জিভরম শাড়ির কথা। তাঁর সাজসজ্জার ক্ষেত্রে আরও একটি বিষয় যা সবসময় চোখে পড়ে, তা হল তাঁর লাল টকটকে সিঁদুর।


বলা হয়ে থাকে যে বিবাহিত মহিলারা এই সিঁদুর লাগানে। কিন্তু রেখা কেন সিঁদুপ পরেন তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে৷ অভিনেত্রীর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তারপর আর বিয়ে করেননি। তাই অনেকেই নিশ্চয়ই ভাবেন যে তিনি কার নামে এখনও সিঁদুর পরেন।

 

রেখা বরাবরই স্পষ্টবাদী, লুকোছাপা করতে মোটেই পছন্দ করেননা তিনি৷ তাই তিনি নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি তাঁর সিঁদুর পরার পেছনের কারণ জানিয়েছিলেন। বহু বছর ধরেই অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার নাম জড়িয়ে আছে। বলিউডে তাঁদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা ও তর্কবিতর্ক হয়েছে।


১৯৯০ সালে রেখা শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। তবে তাদের বিয়ে এক বছরও টেকেনি। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। বলা হয়, মুকেশ আগরওয়াল মানসিক চাপে ছিলেন এবং আত্মহত্যা করেন। এরপর রেখা একা হয়ে যান।


স্বামীর মৃত্যুর পর রেখা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। এটি তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনকেও প্রভাবিত করেছিল। তিনি চলচ্চিত্রে কম কাজ পেতে শুরু করেন। কিন্তু স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর পরেও তিনি কপালে সিঁদুর পরা বন্ধ করেননি। তিনি আজও সিঁদুর পরেন।


১৯৮২ সালের জুন মাসে 'উমরাও জান' ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, "আপনার কপালে-এ সিঁদুর কেন?"
রেখা এই প্রশ্নটির উত্তর খুব শান্তভাবে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "আমি যে শহর থেকে এসেছি, সেখানে সিঁদুরকে ফ্যাশনের একটি অংশ হিসেবে গণ্য করা হয়। লোকে কী বলে তাতে আমার কিছু যায় আসে না। আমি সিঁদুর পরতে পছন্দ করি এবং এটা আমাকে ভাল মানায়।"


সময়ের সঙ্গে সঙ্গে সিঁদুর এবং কাঞ্জিভরম শাড়ি রেখার স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা বিয়ে, রেখাকে সবসময় গজরা, কাঞ্জিভরম শাড়ি এবং সিঁদুরের মতো ঐতিহ্যবাহী সাজে দেখা যায়।