সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

শীর্ষ জুয়ারিসহ গ্রেফতার ১৫, জব্দ ২১ মোবাইল, ৫ ল্যাপটপ, ১৬ কম্পিউটার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে জেলার শীর্ষ অনলাইন জুয়ারিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২১টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি কম্পিউটার, ১৬টি মনিটর, ১১টি কিবোর্ড এবং নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ মে) রাত ১০টা ৫৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ দল কাশোপাড়া (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং মানুষকে অনলাইন জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কাশোপাড়া গ্রামের মো. সোহেল হোসেন (২৪), মো. রবিউল ইসলাম (১৯) এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের মো. সোহেল রানা (২০)।
পুলিশ জানায়, প্রধান আসামি ও মূল হোতা সোহেল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি কম্পিউটার জব্দ করা হয়।
 

এরপর বৃহস্পতিবার (১৫ মে) রাত ৩টা ৩০ মিনিটে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত একটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে রুম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকজন তরুণ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল বলে পুলিশ জানায়।
অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।” 

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি