সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেড়াতে গিয়ে কাকে বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী?

বেড়াতে গিয়ে কাকে বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী?

বেড়াতে গিয়ে কাকে বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী?

কবে বিয়ে করছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী? এর আগে বার বার এসেছে একটাই উত্তর। মনের মানুষ পেলে আর এক মুহূর্তও ভাববেন না তিনি। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে একঝাঁক ছবিতে। বিয়ে করলেন নায়িকা। পাত্র কে জানেন?

ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবর, ‘আমেরিকার লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিয়ে করলেন অভিনেত্রী। আটলান্টায় থাকেন সুজিত। প্রায় ২৮ বছর সেখানকারই বাসিন্দা তিনি। পাঁচ মাসের প্রেম। তবে খুব অল্প সময়েই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী।’

সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেন, ‘মনের মতো মানুষ পেয়েছি। যে কারণে আমি না করতে পারিনি।’

তনুশ্রী আরও বলেন, “ভাবনাটা ছিল শুধুই ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন একান্তে সময় কাটাব, এই ভেবেই লাস ভেগাসে পা রাখা। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি।”