কুড়িগ্রামের রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ আতিকুর রহমান মোজাহিদ। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ রনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু।
এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এনসিপির সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, উপজেলা এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন, সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা যুবশক্তির আহ্বায়ক র্যাবেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব রনি, উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
