বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান — মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান — মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান — মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নিতাই রায় চৌধুরী।
 

শনিবার দুপুরে মাগুরার বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রী কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।”
কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আর্লি।
 

এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জেলা জামায়াত ইসলামের আমীর এম বি বাকের এবং কলেজের অধ্যক্ষ কাজী হায়াত আলী।
বক্তারা বলেন, লেখাপড়া ও পরিবেশগত দিক থেকে নাজির আহমেদ ডিগ্রী কলেজ মাগুরা জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তারা কলেজটিকে দ্রুত জাতীয়করণের দাবি জানান।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: