বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য ২ কোটি রুপির প্রস্তাব কেন ফিরিয়ে দেন সাই পল্লবী?

ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য ২ কোটি রুপির প্রস্তাব কেন ফিরিয়ে দেন সাই পল্লবী?

ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য ২ কোটি রুপির প্রস্তাব কেন ফিরিয়ে দেন সাই পল্লবী?


সাই পল্লবী—দক্ষিণী সিনেমার এমন এক নাম, যিনি গ্ল্যামারের বাঁধাধরা ছক ভেঙে বারবার নিজের সততা ও স্বাভাবিক সৌন্দর্যের জন্য প্রশংসিত হয়েছেন। নীতি ও আদর্শের জায়গায় কখনোই আপস করেননি এই অভিনেত্রী। এই যেমন, ২০১৯ সালে একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য ২ কোটি রুপির বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

অর্থ বা খ্যাতির চেয়ে নিজের আত্মসম্মান ও সামাজিক দায়বদ্ধতাকে যে তিনি কতটা প্রাধান্য দেন, এই ঘটনা তারই বড় প্রমাণ।

২০২০ সালের ডিসেম্বরে ‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, সৌন্দর্য সচেতনতার নামে সমাজে প্রচলিত তথাকথিত গায়ের রঙের বৈষম্য তিনি কাছ থেকে দেখেছেন। কীভাবে গায়ের রঙের কারণে স্বজন ও বন্ধুদের হীনমন্যতায় ভুগতে হয়, তা তিনি জানেন