শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’

ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’

ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। শীঘ্রই জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে নাজিফা তুষি অভিনীত, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনিসিরিজ।

সিরিজটি দেশে মুক্তির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) ‘আইস্ক্রিন’-এর প্রধান কার্যালয়ে নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়।

এই সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘অ্যানি’র নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন ও অন্যান্যরা।

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’