মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম, শরীফ স্বাধীন ও আরাফাত হোসেন,মো:সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হবে। মেলায় ই-নামজারি সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডি.সি.আর, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি, সরাসরি গণশুনানি ও অভিযোগ গ্রহণ, ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইনে নমুনা পরামর্শ প্রদান করা হবে।
এছাড়াও প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতনতা বৃদ্ধি এবং সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে জনগণ ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন।
জেলা প্রশাসন, মাগুরা এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি :
