সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে আট লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শনিবার (১৭ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ডিসপ্লে, ঔষধ ও চিংড়ি মাছের রেণুপোনা আটক করা হয়।
 

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি, বাঁকাল চেকপোস্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
এর মধ্যে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে ৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। মাদরা বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপি হিজলদী এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
 

অন্যদিকে বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল সদর উপজেলার আলিপুর হাটখোলা মোড় এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা আটক করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প কামার বাইশা এলাকা থেকে ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ৮ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল।
 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধের মাধ্যমে দেশের রাজস্ব সুরক্ষা ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি :