নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নড়াইল-কালনা সড়কের তালতলা ঘোষবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে টানা লাটা টলি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই পিকআপ চালক ও ট্রাক্টরের চালক নিহত হন। পরে আহত আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশিকুর রহমান সৌরভ, নড়াইল প্রতিনিধি
