নিউজ ডেস্ক:
দেবাশীষ বলেন, আমি টুকটাক গান করি। দেশ বিদেশে কণ্ঠশিল্পী হিসেবে গানের অনেক শোও করেছি। এটাও হয়তো জানেন, আমার ছোট বেলা থেকেই বরাবরই আমি 'কিশোর কুমার' জি'র ভক্ত। বেশ আগেই তার কিছু কালজয়ী গান নতুন সঙ্গীতায়োজনে নিজকন্ঠে ধারণ করে অ্যালবাম আকারে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলাম।
অন্যান্য কর্মব্যস্ততার মাঝে এই কাজটি করতে মাঝখানে একটু সময় লেগে গেলো। তবে আর দেরী নয়। আসন্ন ঈদ উল আযহা'র বিশেষ উপহার হিসেবে বিখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ী'র সুরারোপিত এবং কিশোর কুমার এর গাওয়া দুটি গান আমার কন্ঠে ধারণ করে এবার চিত্রায়িত হতে যাচ্ছে, যা আশাকরি আমরা চাঁদরাতে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুকে উন্মুক্ত করতে পারবো।
গান দুটি হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' (সঙ্গীতায়োজনে: মীর মাসুম) এবং 'আজ এই দিনটাকে' (সঙ্গীতায়োজনে: রানা আখন্দ)। চিত্রায়িত হবে আমাদের সিলেটের মনোরম লোকেশনে। গান দুটির ভিডিওতে মডেল হিসেবে থাকবেন আসিফ নূর ও জেরিন রহমান। গানগুলোর কোরিওগ্রাফিতে থাকছেন হাবিব। পরিচালনার দায়িত্বটি নিজের কাছেই রাখছি।
কিশোর কুমারের গানের প্রতি আলাদা টান রয়েছে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের। বিভিন্ন অনুষ্ঠানে কিশোর কুমারের গান শোনা গেছে তাঁর কণ্ঠে। এবার নিজের কণ্ঠে গাওয়া কিশোর কুমারের দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন দেবাশীষ। ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আজ এই দিনটাকে’ গান দুটির নতুন সংগীতায়োজন করেছেন মীর মাসুম ও রানা আখন্দ। মিউজিক ভিডিও পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। দুটি গানেই মডেল হয়েছেন আসিফ নূর ও জেরিন রহমান।