বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল আদর্শমাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আবু আহসান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী সরদার, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন মোল্লা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইব্রাহিম সরদার শাকিল। কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, মানবতার সেবায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিল আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, মাগুরা। 

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শাহ আমানত মিঠু