সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ান রানীর সাথে গান গাইলেন আসিফ

মালয়েশিয়ান রানীর সাথে গান গাইলেন আসিফ

মালয়েশিয়ান রানীর সাথে গান গাইলেন আসিফ

নিউজ ডেস্ক:

জীবনে প্রথমবার রানির সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতার কথা জানালেন সংগীতশিল্পী আসিফ আকবর। মালয়েশিয়ান রাজপরিবারের সদস্য সাজান্নাহ নুর তোহ পুয়ানের সঙ্গে একটি বিশেষ প্রজেক্টে গান গাওয়ার সুযোগ পান তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই শিল্পী।

আসিফ আকবর জানান, প্রয়াত গীতিকবি কামরুজ্জামান কাজলের লেখা ‘নিঝুম রাতে’ গানের নতুন সংস্করণে কাজ করেছেন তিনি। গানটির সুর ও কম্পোজিশন করেছেন সংগীত পরিচালক মনোয়ার হোসেন টুটুল এবং সংগীতায়োজন করেছেন যতীন শর্মা (যতীন-ললিত)।

গানটি নিয়ে তিনি লেখেন, ‘জীবনে প্রথম রানী দেখলাম। তিনি মালয়েশিয়ান রাজপরিবারের সদস্য সাজান্নাহ নুর তোহ পুয়ান। তিনি রাজকীয় রীতি ভেঙে বাংলায় গান গেয়েছেন, আমি গেয়েছি মালয় ভাষায়।’

তিনি আরও জানান, মালয় ভাষায় গানের অংশটি লিখেছেন ইন্দোনেশিয়ান সেলিব্রিটি রিদো রোহমা। এই বিশেষ প্রজেক্টের উদ্যোগ নিয়েছেন ভার্সেটাইল গ্রুপের চেয়ারম্যান ডা. কামরুল আহসান।

আসিফ আকবর বলেন, এমন একটি ব্যতিক্রমী প্রজেক্টে যুক্ত হতে পারা তার জন্য অপ্রত্যাশিত প্রাপ্তি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।

গান ‘নিঝুম রাতে’ মূলত জনপ্রিয় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে প্রকাশিত হয়েছিল। অ্যালবামের নাম ‘মিলন’। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

প্রযোজনা সূত্রে জানা গেছে, গানটির ভিডিও ধারণ করা হবে মালয়েশিয়ায়। ‘মালয়েশিয়া, ট্রুলি এশিয়া’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি প্রচার করবে মালয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয়।