সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়ধুল ইউনিয়নে জামায়াতের প্রার্থী শামীম বিন আমীর

বড়ধুল ইউনিয়নে জামায়াতের প্রার্থী শামীম বিন আমীর

বড়ধুল ইউনিয়নে জামায়াতের প্রার্থী শামীম বিন আমীর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে শেখ শামীম বিন আমীরকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে বেলকুচি উপজেলার সেরনগরস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহিনুর আলম।
 

বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শেখ শামীম বিন আমীর দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সততা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করা হয়।
 

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে শেখ শামীম বিন আমীর বড়ধুল ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
প্রার্থী ঘোষণার পর শেখ শামীম বিন আমীর উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা অর্জন করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। 

আল আমিন হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি: