সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​শ্রীপুরে সামাজিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, এলাকায় উত্তেজনা

​শ্রীপুরে সামাজিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, এলাকায় উত্তেজনা

​শ্রীপুরে সামাজিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, এলাকায় উত্তেজনা

মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আকবর আলী মন্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৮ মে সোমবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া (ঘূর্ণিপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। ​নিহত আকবর আলী মাশালিয়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে। ​এলাকাবাসী জানায় , এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে আকবর আলী যখন স্থানীয় একটি পাটক্ষেতে কাজ করছিলো তখন প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ​পরে স্থানীয়রা তাঁকে  আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর খবরের পর থেকে মাশালিয়া ঘূর্ণিপাড়া কিছু বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ঘটনার সঙ্গে জড়িতদের আটকে ইতিমধ্যেই পুলিশি অভিযান শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

সোহেল রানা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: