মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিয়াম হাওলাদার (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হাওলাদার উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কুতুবপুরের দিকে যাচ্ছিলেন সিয়াম। পথে খালেক ফকির বাজার এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় তার। এসময় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। পরে সেখানে তার মৃত্যুর খবর পাওয়া যায়।’ 

আসাদুজ্জামান জয়,
শিবচর উপজেলা প্রতিনিধি,