সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈশাখী টিভিতে ঈদের চমক ৭ ধারাবাহিক

বৈশাখী টিভিতে ঈদের চমক ৭ ধারাবাহিক

বৈশাখী টিভিতে ঈদের চমক ৭ ধারাবাহিক

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টিভি। এবার প্রথমবারের মতো চ্যানেলটিতে প্রচার হবে সাত পর্বের সাতটি নতুন ধারাবাহিক নাটক। ঈদের বিশেষ এই আয়োজনের নাটকগুলোতে থাকছে জনপ্রিয় অভিনয়শিল্পীদের অংশগ্রহণ ও ভিন্নধর্মী সব গল্প।

নাটকগুলোর মধ্যে রয়েছে তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় নির্মিত ‘কফিলের মেয়ে’। এ নাটকে অভিনয় করেছেন জেবা জান্নাত ও সবুজ আহমেদ। হাস্যরতে ভরপুর নাটকটি ঈদে দর্শকদের আনন্দ দেবে।

মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’। নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন সাইফ আহম্মেদ।

এছাড়া রয়েছে রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।

পাপ্পু রাজের রচনায় এবং আদিত্য জনির পরিচালনায় নির্মিত ‘সাক্ষী মফিজ’ নাটকে দেখা যাবে মীর সাব্বির ও ময়মুনা মমকে।

অন্যদিকে মাতিয়া বানু শুকুর রচনায় এবং মো. রবিউল সিকদারের পরিচালনায় নির্মিত ‘ঝগড়াটে পরিবার’ নাটকে অভিনয় করেছেন শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টি।

অরণ্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় নির্মিত ‘দিল মোহাব্বত’ নাটকে জুটি বেঁধেছেন জাকিয়া বারী মম ও আরফান আহমেদ।

এছাড়া বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নির্মিত হয়েছে ‘অবশেষে জিরো’। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল ও তারিক স্বপন।

ঈদ উপলক্ষে ধারাবাহিক নাটকের এই বিশেষ আয়োজন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।