মঙ্গলবার, মে ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুটিংয়ে বসেই মিলিয়নের খবর পান শাকিব খান

শুটিংয়ে বসেই মিলিয়নের খবর পান শাকিব খান

শুটিংয়ে বসেই মিলিয়নের খবর পান শাকিব খান

নিউজ ডেস্ক:

 ২০১১ সালের কর নিয়ে একটি বিরোধের জেরে কলম্বিয়ান পপ তারকা শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া সাড়ে ৫ কোটি ইউরোর (৬ কোটি ৪০ লাখ ডলার) বেশি অর্থ ফেরত দিতে কর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্পেনের একটি আদালত।

প্রসঙ্গে দি ন্যাশনাল অডিয়েন্স নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কর কর্তৃপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত এই গায়িকা ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় কাটিয়েছিলেন। আইন অনুযায়ী, দেশটিতে ব্যক্তিগত আয়কর দেওয়ার জন্য কোনো বাসিন্দাকে বছরে অন্তত ১৮৩ দিন সেখানে অবস্থান করতে হয়।

গত মাসে দেওয়া এবং আজ বার্তা সংস্থা এএফপির হাতে আসা আদালতের রায়ে বলা হয়েছে, ‘উল্টো আদালত দেখতে পেয়েছে যে, শাকিরা স্পেনে ১৬৩ দিন কাটিয়েছিলেন এবং কর কর্তৃপক্ষ এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, এই গায়িকার অর্থনৈতিক স্বার্থের মূল কেন্দ্র স্পেনে ছিল।’

স্পেনের আদালত রায় দিয়েছে, স্পেনের কর সংস্থাকে নেওয়া সমস্ত অর্থ আইনি সুদসহ ফেরত দিতে হবে। এর মাধ্যমে শাকিরাকে ওই বছরের জন্য স্পেনের কর বাসিন্দা হিসেবে শ্রেণিবদ্ধ করে কয়েক কোটি ইউরো জরিমানা ও কর সমন্বয় করা হয়েছিল, তা কার্যকরভাবে বাতিল হয়ে গেল।

পপ তারকা শাকিরা এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বছরের পর বছর ধরে আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা এবং এর কারণে অনেক ঘুমহীন রাত কাটানোর ফলে আমার ও আমার পরিবারের স্বাস্থ্য ও ভালো কাজ করার ওপর যে প্রভাব পড়েছিল তার অবসান হলো। আমি মনে করি অবশেষে আদালত সত্যটি সামনে এনেছে।’

এএফপি-কে পাঠানো এক বিবৃতিতে শাকিরা আরও বলেন, ‘অন্যান্য করদাতাদের কাছে হুমকিস্বরূপ বার্তা পাঠাতে আমার নাম এবং জনসমক্ষে থাকা ভাবমূর্তিকে ব্যবহার করে এই প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ বিকৃত ও অতিরঞ্জিত করা হয়েছিল। আজ সেই মিথ্যা গল্পটি ভেঙে পড়েছে।’

ফেরত দেওয়া মোট অর্থের পরিমাণ সাড়ে ৫ কোটি ইউরো (৭০৪ কোটি টাকা) ছাড়িয়ে গেছে, যার মধ্যে আয়ের ওপর কর বাবদ প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো, কর্তৃপক্ষের ভাষায় একটি ‘খুব গুরুতর’ আইন লঙ্ঘনের জন্য প্রায় আড়াই কোটি ইউরো জরিমানা এবং এর সাথে সুদ অন্তর্ভুক্ত রয়েছে।