শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারিনার পর এবার হেপাটাইটিস "এ" ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

কারিনার পর এবার হেপাটাইটিস "এ" ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

কারিনার পর এবার হেপাটাইটিস "এ" ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

নিউজ ডেস্ক:

 

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের জানান তিনি।

হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।

সনিকার পোস্টের পর তাড় ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন তিনি। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল শোবিজ অঙ্গন। এরই মধ্যে সনিকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নতুন করে ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।