বুধবার, মে ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে ভূমিসেবা মেলা উদ্বোধন, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার প্রত্যয়

বেলকুচিতে ভূমিসেবা মেলা উদ্বোধন, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার প্রত্যয়

বেলকুচিতে ভূমিসেবা মেলা উদ্বোধন, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার প্রত্যয়

নিউজ ডেস্ক:

 

বেলকুচিতে ভূমিসেবা মেলা উদ্বোধন, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার প্রত্যয়
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করে উপজেলা ভূমি অফিস, বেলকুচি এবং সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি, খাজনা প্রদান, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সহজ ও দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তারা আরও বলেন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা, অনলাইন আবেদন সহায়তা, খতিয়ান ও নামজারি বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্যও ভূমিসেবা গ্রহণের বিশেষ সুবিধা রাখা হয়েছে।
আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় সাধারণ জনগণকে অংশগ্রহণ করে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন