রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

যশোরের বাঘারপাড়ায় “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বাঘারপাড়া উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ গোলাম রছুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন, হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং জনগণকে সচেতন করতেই এ ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ গোলাম রছুল বলেন, “ভূমি মানুষের অমূল্য সম্পদ। ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে প্রযুক্তিনির্ভর সেবার বিকল্প নেই। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান বলেন, “১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ভূমি আইন, নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও খতিয়ান সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন ও বাঘারপাড়া পৌর ভূমি সহকারী কর্মকর্তা বিএম শাহিন রেজা, ধলগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম, বাসুয়াড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিছার উদ্দিন, খাজুরা ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, বেতালপাড়া ভূমি সহকারী কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু, উপজেলা ভূমি অফিসের নাজির উত্তম কুমার মল্লিক, অফিস সহকারী মিরাজ হোসেন, সার্ভেয়ার খায়রুল ইসলাম, উজ্জ্বল কুমার, জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তিনদিনব্যাপী এ মেলায় প্রতিদিনই সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে।