সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রান্তিক ও গ্রামীণ অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে সরকার। ইতোমধ্যে পাইলটিং প্রকল্প চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এইসব কর্মসূচির কোথাও ভুল হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত দাবীদারই কার্ড পাবেন, এ নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নাই।
মঙ্গলবার(১৯ মে) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক কৃষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হন মহাপরিচালক আবদুল জলিল,উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসের  সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কৃষক-খামারি-জেলেদের উৎপাদিত শস্য, সবজি, মাছ, মাংস খেয়েই আজ মন্ত্রী বা নীতি নির্ধারক, বড় বড় কর্মকর্তা  সৃষ্টি হয়েছে। তাই কৃষকদের প্রতি দেশের সকল স্তরের মানুষের দায় আছে। এই দায় থেকেই তাদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দশ অগ্রাধিকার প্রকল্পে কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপনের মত কর্মসূচি অন্তর্ভুক্ত করেছেন।
যে কোন মধ্যসত্বভোগী বা দালালের কাছে কার্ডের বিষয়ে তথ্য বা টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে কৃষকদের উদ্দেশ্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক বলেন, সংশ্লিষ্ট দপ্তর ছাড়া অন্য কারো তথ্যের ওপর নির্ভর করা যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অনেক দেশেই কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কার্ড চালু আছে। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সরকার এক কার্ডে দশ রকমের সুবিধা দিচ্ছে।