রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিডিও ছড়ানোর’ অভিযোগে সাংবাদিককে মারধর, তদন্তের আশ্বাস ইউএনওর

ভিডিও ছড়ানোর’ অভিযোগে সাংবাদিককে মারধর, তদন্তের আশ্বাস ইউএনওর

ভিডিও ছড়ানোর’ অভিযোগে সাংবাদিককে মারধর, তদন্তের আশ্বাস ইউএনওর

গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয়ের ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌরসভা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
মারধরের ঘটনায় আহত হন দৈনিক মানবজমিনের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ (৪০)। অভিযুক্ত কাজী মিজানুর রহমান শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার বাসিন্দা এবং পৌরসভায় সার্ভেয়ার হিসেবে কর্মরত।
ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক আকন্দ জানান, অফিসে চেয়ারে বসে ঘুমানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে সার্ভেয়ার কাজী মিজানুর রহমান তাকে পৌর ভবনের একটি কক্ষে ডেকে নেন। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাকে মারধর করা হয়।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে পৌরসভা ভবনের তৃতীয় তলায় গিয়েছিলেন। এ সময় অতর্কিতভাবে হামলার শিকার হন। তার দাবি, কাজী মিজানুর রহমানের কোনো ঘুমের ভিডিও তিনি ধারণ কিংবা প্রচার করেননি।
 

পরে পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।
শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুন-অর রশীদ বলেন, “অফিসের তৃতীয় তলায় মারধরের ঘটনা শুনে সেখানে যাই। গিয়ে দেখি, দুই পক্ষকে অন্যরা নিবৃত করেছে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার সন্ধ্যায় কাজী মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “অভিযোগের বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।” 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি :