রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাগ করলা সংলাপ ভাইরাল নিয়ে নিলয়ের সমালোচনা

রাগ করলা সংলাপ ভাইরাল নিয়ে নিলয়ের সমালোচনা

রাগ করলা সংলাপ ভাইরাল নিয়ে নিলয়ের সমালোচনা

নিউজ ডেস্ক:

 সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক সময়ে ‘কথাটা ঠিক না বেঠিক, রাগ করলা’ সংলাপটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিষয়টি ঘিরে সাধারণ মানুষের অতি-উৎসাহ ও ট্রেন্ড ফলো করার প্রবণতার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক পোস্টে সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টে নিলয় আলমগীর লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও রুচির দুর্ভিক্ষ।’

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেটিজেনও তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

এদিকে জানা গেছে, সম্প্রতি আলোচিত ওই ভাইরাল ব্যক্তিটি কোনো কবিরাজ নন। তার প্রকৃত নাম ঈমান আলী। প্রায় ২০–২৫ বছর আগে তিনি সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে থাকছেন।