বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে লিফটে আটকা ২৫ শিশু আনসার ভিডিপি'র শ্বাসরুদ্ধকর ও সফল উদ্ধার অভিযান

রাজশাহীতে লিফটে আটকা ২৫ শিশু আনসার ভিডিপি'র শ্বাসরুদ্ধকর ও সফল উদ্ধার অভিযান

রাজশাহীতে লিফটে আটকা ২৫ শিশু আনসার ভিডিপি'র শ্বাসরুদ্ধকর ও সফল উদ্ধার অভিযান

১৮ মে ২০২৬(সোমবার), স্কুল ছুটি হতেই হুড়োহুড়ি। সকাল আনুমানিক পৌনে এগারোটার সময় রাজশাহী মহানগরের শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের লিফটে চড়ে নিচে নামছিল কোমলমতি শিশুরা। কিন্তু আচমকাই মাঝপথে থমকে গেল লিফট! ভেতরে আটকে পড়লো প্রায় ২৫ জন শিশু শিক্ষার্থী। মুহূর্তেই পুরো স্কুল চত্বরে ছড়িয়ে পড়লো তীব্র আতঙ্ক!

অথচ প্রতিদিনের মতোই ছুটি শেষে বাড়ি ফেরার আনন্দে মেতেছিল শিশুরা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি মাঝপথে আটকে যাওয়ায় আনন্দ রূপ নেয় ভয়াবহ আতঙ্কে। ভেতরে ভয়ে কান্নাকাটি শুরু করে অবুঝ শিশুরা, আর বাইরে তখন অভিভাবকদের চরম উদ্বেগ উৎকণ্ঠা।

খবর পেয়ে কালবিলম্ব না করে সবার আগে ঘটনাস্থলে ছুটে আসে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। দ্রুত শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার কাজ। লক্ষ্য একটাই—শিশুদের গায়ে যেন একটি আঁচড়ও না লাগে। উদ্ধারকাজে গতি আনতে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর দুই বাহিনীর যৌথ ও সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত সতর্কতার সাথে খোলা হয় লিফটের দরজা।

অবশেষে অবসান হলো দীর্ঘ উৎকণ্ঠার। একে একে অক্ষত ও নিরাপদে বের করে আনা হলো প্রতিটি শিশুকে। কলিজার টুকরোদের ফিরে পেয়ে চোখে আনন্দের জল নিয়ে আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।

মোঃ মুরাদ হোসেন
রাজশাহী জেলা