রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাজ্য

রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাজ্য

রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাজ্য

জ্বালানি তেলের লাগামহীন মূল্যের কারণে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য। এর ফলে তারা তৃতীয় কোনো দেশে পরিশোধিত জেট ফুয়েল ও ডিজেল আমদানি করতে পারবে।

আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি বুধবার থেকে কার্যকর হয়েছে। তবে শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে, এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে কিয়ার স্টারমার প্রশাসন এমন সিদ্ধান্ত নিলো।ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার ওপর চাপ তৈরির চেষ্টা করছিল পশ্চিমা দেশগুলো। এতে নেতৃত্ব দেয় যুক্তরাজ্য। মঙ্গলবারও তারা রাশিয়ার ওপর চাপ তৈরির প্রতিশ্রুতি সংক্রান্ত জি-৭ এর একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। জি-৭ বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর একটি ফোরাম।

এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করে। এ সংক্রান্ত নির্দেশনায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, সাগরে ভাসমান রুশ তেলের ট্যাঙ্কার থেকে সংকটে থাকা দেশগুলো তেল কিনতে পারবে। যুক্তরাজ্য নিষেধাজ্ঞা শিথিল করায় আমদানিকারকরা ভারত থেকে জেট ফুয়েল কিনতে পারবেন। নয়াদিল্লি যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। তুরস্কও রাশিয়ার তেল পরিশোধন করে।