রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামীর মৃত্যুর পর কী বললেন হেমা

স্বামীর মৃত্যুর পর কী বললেন হেমা

স্বামীর মৃত্যুর পর কী বললেন হেমা

সোমবার (২৪ নভেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতার প্রয়ানে এখনও শোকের ছায়ায় চলচ্চিত্র জগত থেকে ভক্তদের মধ্যে। দেওল পরিবারের অনেকে শেষ বিদায় জানাতে পারেননি অভিনেতাকে। অবশেষে এই নিয়ে কথা বললেন হেমা। এবার চলচ্চিত্র নির্মাতা হামেদ আল রেয়ামি জানালেন হেমা তার সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন যে, ধর্মেন্দ্রর শেষ দিনগুলো ছিল নিষ্ঠুরতা আর কষ্টে ভরপুর।হেমা জানান, শেষের দিনগুলোতে ধর্মেন্দ্রর শারীরিক কষ্ট সহ্য করতে পারছিল না পরিবারও। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রিয়ামি ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর মৃত্যুর পরে হেমার সঙ্গে কথা বলেন। হামাদ প্রকাশ করেছেন যে, তিনি হেমার সঙ্গে পরিবারের ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া করার সিদ্ধান্তের পিছনে কারণগুলি নিয়ে আলোচনা করেছিলেন।


তিনি হেমা মালিনির সঙ্গে একটি ছবি পোস্ট করে আরবি ভাষায় ক্যাপশনে লেখেন, ‘শোকের তৃতীয় দিনে আমি প্রয়াত সুপারস্টার ধর্মেন্দ্রর স্ত্রী কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এই প্রথম আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম, যদিও আমি এর আগে অনেকবার তাকে দূর থেকে দেখেছি। কিন্তু এবারেরটা ছিল ভিন্ন। একটি বেদনাদায়ক, হৃদয়বিদারক ঘটনা, এমন একটি জিনিস যা আমি যতই চেষ্টা করি না কেন, আমার বোধগম্য হবে না।’