সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় বিকল্প কর্মসংস্থানে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দিলেন এমপি ডাঃ টিপু

মান্দায় বিকল্প কর্মসংস্থানে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দিলেন এমপি ডাঃ টিপু

মান্দায় বিকল্প কর্মসংস্থানে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দিলেন এমপি ডাঃ টিপু

নওগাঁর মান্দায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবই বিল প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শামসুল করিম, মৎস্য অধিদপ্তরের সহকারী প্রধান আবু মুহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, যুবদল সভাপতি আব্দুল জলিল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ সহ আরো অনেকে।
আয়োজকরা জানান, জেলেদের মাছ ধরার ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ৪৫টি বকনা বাছুর বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৫টি বাছুর বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ১০টি বাছুর পরবর্তীতে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ টিপু বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। জেলেদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এম এ মতিন, মান্দা (নওগাঁ):