নিউজ ডেস্ক :
খুব শীঘ্রই ধাপে ধাপে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন,আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন ত্যাগী ও মেধাবী রাজনৈতিক নেতা, দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জুবেল মোল্লা।
তিনি জানান, ঢাকা ১৪ আসনের জনগণ ও তরুণ প্রজন্মের উৎসাহ ও ইচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান এতো বছরের রাজনৈতিক জীবনে বহু কিছু ত্যাগ করেছেন কিন্তু কখনো নিজে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে ছিল না, সব সময় মানুষের সেবা করেছি সাধারণ মানুষের কাঁদে কাদ রেখে। এলাকার উন্নয়ন ও মানুষের ভালোবাসাই ছিল আমার রাজনৈতিক উদ্দেশ্য।
কিন্তু এবার সবার ইচ্ছে আমি নিজে যেন নির্বাচনে দাঁড়াই এবং জনগনের সেবক হই। তাই সিদ্ধান্ত নিয়েছি সবার সাথে আলোচনা করে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড থেকে লড়াই করবো। এ লড়াই আমার ঢাকা ১৪ আসন ও ৯ নং ওয়ার্ড বাসীর উন্নয়নের জন্য। আজীবন আমি তাদের পাশে থাকতে চাই।
আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
স্টাফ রিপোর্টার:
