সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব রিয়াজুল হক রিয়াজ, সদস্য রিপন সরদার, মনিরুল ইসলাম এবং মো. হারুন খান।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য আশার আলো। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন এটাই সকলের প্রত্যাশা। তাঁর সুস্থতা কামনা করে সবাইকে একযোগে দোয়া করার আহ্বান জানানো হয়।