সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

নিউজ ডেস্ক:

দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ‘লোকে বলে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানটি তৈরি হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির–এর আয়োজনে। 

শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন গানের ঘোষণা দেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানান, ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন গান নিয়ে ফিরছেন তিনি। একইসঙ্গে এবারের ঈদ উদযাপন আরও বিশেষ হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেত্রী-গায়িকা। আগামী ২৬ মে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে এসভিএফ এবং ব্লিং মিউজিক–এর ব্যানারে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব।  

বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল শিল্পী বেলাল খান–এর একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও তৈরি হয়েছিল।

২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়। ‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান।

এদিকে গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটছে এই তারকার। সম্প্রতি দুবাইয়ে একটি স্টেজ পারফরম্যান্সে অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সংশ্লিষ্টদের আশা, আসন্ন ঈদে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।